
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা প্রশাসক সঙ্গে Gavi (Global Alliance for Vaccines and Immunization) টিমের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে মুন্সিগঞ্জ জেলায় ওরাল কলেরা টিকাদান কার্যক্রমের প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং টিকাদান কার্যক্রমকে সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় Gavi টিম জেলার সার্বিক পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা