মো.খায়রুল ইসলাম হৃদয় :
মুন্সিগঞ্জের গজারিয়ায় টেংগারচর ওলামা-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে হিফজুল কুরআন ও সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ব্যাপী এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও দোয়া পরিচালনা করেন উজানী মাদ্রাসার মোহতামিম ও পরিচালক উজানীর পীর সাহেব মাওলানা মাহবুবে এলাহী। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারী নাজমুল হাসান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেংগারচর ওলামা-জনতা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মো. ফয়েজ উল্লাহ।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা