ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গেমস চেঞ্জার
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পূর্ব পালগাঁও গ্রামের মাঠ প্রাঙ্গণে সোমবার (১ জুন) বিকেল ৪টায় এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পালগাঁও যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো— পালগাঁও ঝড়ের শিকারি, রাসেল টাইগার, ব্রাদার্স ১১ এবং গেমস চেঞ্জার।
প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলো দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। সেমিফাইনালে নিজেদের প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে ওঠে ব্রাদার্স ১১ ও গেমস চেঞ্জার। ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ব্রাদার্স ১১-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গেমস চেঞ্জার।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ফরহাদ হাওলাদার, শাহজাহান হাওলাদার, মো. স্বপন হাওলাদার, সিপু তালুকদার, ইকবাল তালুকদার, মামুন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পালগাঁও যুবসমাজের প্রতিপাদ্য:মাদককে না বলি, খেলাধুলায় সুস্থ সমাজ গড়ে তুলি।