প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১১:০৪ পি.এম
গজারিয়ায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পুলিশ সূত্রে জানা যায়, অর্ণব সজীব মোটর সাইকেলযোগে বালুয়াকান্দি থেকে ভবেরচরের দিকে যাচ্ছিলেন। পথে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কামাল আখন্দ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা