প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:০২ পি.এম
গজারিয়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স উৎসব এর পুরস্কার বিতরণ

গজারিয়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স উৎসব এর পুরস্কার বিতরণ।
:গজারিয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স ২০২৬এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার(৭মে)উপজেলার ভবেরচর বাজারস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা কার্য্যলয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মো:আরিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক মো:আশফাকুর রহমান, ভবেরচর শাখার ব্যবস্থাপক মো:ইসরাক আহমেদ কাফির সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,শতাধিক গ্রাহক ও শাখা অফিসের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের মধ্যে সেবা গ্রহিতাদের মধ্যে দ্বিতীয় হওয়ায় উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মিতু আক্তারের হাতে পুরস্কার অতিথি'রা,এছাড়াও শতাধিক গ্রাহক পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণ করে মিতু আক্তার বলেন,বাংলাদেশ কৃষি ব্যাংকের সেবা অত্যন্ত ভালো,অর্থ লেনদেন নিরাপদ,অফিসের কর্মকর্তা কর্মচারীদের সেবা দেওয়ার মানসিকতা দেখে আমি এই ব্যাংকে লেনদেন করতে উদ্ধুদ্ধ হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা