প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৯:৪৭ পি.এম
গজারিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়ায় ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
এ সময় গ্রেফতার কৃতদের হেফাজত থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তি তে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী'র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াদের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে মোঃ ফারুক (৩৮) ও সাইফুল ইসলাম (৩০) গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, গ্রেফতার কৃতদের মাদক মামলা রুজু পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে। উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা