প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১০:৫৮ পি.এম
গজারিয়ায় পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

আটককৃতরা হলো, ফয়সাল (৩২)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। কিন্তু সে বর্তমানে ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে মুজিবুবের বাড়িতে ভাড়া থাকেন। অপরজন হৃদয় (২০)। সে বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর গ্রামের সোহেলের ছেলে। কিন্তু সে বর্তমানে দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া থাকেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাতকাহনিয়া এলাকা থেকে ফয়সালকে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে, পৃথক অভিযানে বাউশিয়া থেকে হৃদয়কে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা