প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৬:৩৭ পি.এম
গজারিয়ায় বিভিন্ন সিএনজি ও অটো স্ট্যান্ড অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

মুন্সিগঞ্জের গজারিয়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন সিএনজি ও অটো স্ট্যান্ড অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
বুধবার বেলা সাড়ে এগারোটা অভিযানে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অবস্থিত ফিলিং স্টেশন, সিএনজি স্টেশন পরিদর্শন করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,গজারিয়া উপজেলার পার্শ্ববর্তী মতলব এলাকায় একটি মাজারে মেলা উপলক্ষে ভবেরচর বাস স্ট্যান্ড সহ কয়েকটি অটো সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় আমরা অভিযানে আসি। সরজমিন দেখা যায় নির্ধারিত ভাড়াই নিচ্ছে। আমরা চালকদের সাথে কথা বলেছি বেশি ভাড়া আদায় থেকে বিরত থাকতে বলা হয়। এছাড়াও তেতৈতলা এলাকায় জ্বালানি তেল মজুদ এর অভিযোগে সেখানে যাই। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মটর সাইকেলের কাগজপত্র ও হেলমেট পরিদান সতর্ক করা হয়। এ সময় একজন কে অর্থ দন্ড প্রদান করা হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা