প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৯:৫৮ পি.এম
জামায়াতে ইসলামী স্বাধীনতা রক্ষায় প্রহরী কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামী স্বাধীনতা রক্ষায় প্রহরী কাজ করে যাচ্ছে।
জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে, ২৬ মার্চ বিকাল ৫টায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ মোখছেদুর রহমানের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি মো: আব্দুল মালেক, আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ডা: মো: ইব্রাহিম দেওয়ান, মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলার আমির মো নুরুল আমিন সিকদার, মুন্সিগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন প্রমুখ। স্বাধীনতা দিবস আলোচনায় বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, অনেক ত্যগের মাধ্যমে আমারা মহান স্বাধীনতা পেলেও সত্যিকারে স্বাধীনতা ভোগ করতে পারেনি, দেশ স্বাধীন হওয়ার পরে যারা ক্ষমতায় আসছেন যারা বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের সকল অধিকার হরণ করেছিল। মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। চারটি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করেছিল। মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এসব মৌলিক চাহিদাগুলো আজ ও পর্যন্ত পূরণ হয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের এইসব মৌলিক চাহিদাগুলো পূরণ করবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা