প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:০৮ এ.এম
টঙ্গীবাড়ীতে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

টঙ্গীবাড়ীতে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দরজার পার ( শনিবাড়ী) এলাকায় বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, টঙ্গীবাড়ি উপজেলার বেলুয়া গ্রামের আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ(২৫) পুরাপাড়া গ্রামের শাহ আলম খানের ছেলে শাকিব খান(৩২)ও টঙ্গীবাড়ি গ্রামের বাদল মাঝীর ছেলে তুর্জয় মাঝি(২৭) তারা তিন জন বন্ধু ছিলেন।
স্থানীয়দের বরাতদিয়ে জানা যায় , বৃহস্পতিবার বিকালে তারা ৩ বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় ঘুরতে যান। দিঘীরপাড় এলাকায় ঘুরা শেষে রাত নয়টার দিকে তারা উপজেলার আলদি বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি দরজারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অপর আহত একজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, একটি মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যান।অপরজন হাসপাতালে নেওয়ার পড়ে মারা গেছে বলে শুনেছি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা