
টঙ্গীবাড়ী প্রেসক্লাবে কম্বল বিতরণ।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভা কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক। সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি মো. সুমন চৌকিদার, সামসুদ্দিন তুহিন, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, দপ্তর সম্পাদক হোসাইন হাওলাদার, সাংবাদিক মো. মাসুদ, সমাজসেবক হারুন, যুবদল সদস্য নুরুল হক মিন্টু, বিএনপি নেতা মো. স্বপন প্রমুখ। সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা