
আবু নাসের লিমন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু (উত্তর) থানা সংলগ্ন খানবাড়ী বাসস্ট্যান্ডে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকারে চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম ইসহাক মাদবর (৭৭)। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাদবরকান্দি বড়কান্দি গ্রামের রহমালী মাদবরের ছেলে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৭টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের খানবাড়ী বাসস্ট্যান্ডে ভাংঙ্গাগামী রাস্তায় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই ওই পথচারী বৃদ্ধ নিহত হন। এ সময় প্রাইভেট কারের চালক গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা