শেখ আছলাম ।।
১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে তাসফিয়া আমিন রুবি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তার ভাল ফলা ফলের পিছনে তার নিজ চেষ্টা সহ কলেজের শিক্ষক ও পিতা-মাতার অবদান রয়েছে বলে জানায়। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করার আগ্রহের কথা প্রকাশ করে।
২০২৩ সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছিল ।
তাসফিয়া আমিন রুবি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও নিবাসী সিজুয়ে গার্ডেন এন্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন ও তানজিল আমিনের জ্যেষ্ঠ কন্যা ।
তাসফিয়া আমিন রুবির পিতা মাতা মেয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তাসফিয়া আমিন রুবি উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরিএন্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর সহধর্মিনী মাফুজা বেগমের ভাতিজি ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা