প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৩৮ পি.এম
নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা

নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের আয়োজনকে সামনে রেখে উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।
সভায় উপস্থিত বক্তারা আগামী দিনের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন যে, ক্রীড়া চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখা সম্ভব। তাই উপজেলা পর্যায়ের এ আয়োজন যেন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রতিযোগিতার ভেন্যু প্রস্তুত করা, বিভিন্ন উপ-কমিটি গঠন এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইভেন্ট চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন এবং আসন্ন এই আয়োজনকে সার্থক করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা