নানা-নাতি ফুটবল টুর্নামেন্টে মুখরিত মুন্সিগঞ্জের ঘাষিপুকুরপাড়
নাইন স্টার গ্রুপ, যা ২০২৫ সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক ও ক্রীড়া সংগঠন, মহাখালী ইউনিয়নের ঘাষিপুকুরপাড় গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত। সংগঠনটি নিয়মিতভাবে এলাকার তরুণ ও শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এদিনের টুর্নামেন্টে অংশ নেয় দুইটি ব্যতিক্রমী দল—এলাকার মুরুব্বিদের নিয়ে গঠিত “নানা দল” এবং শিশুদের নিয়ে গঠিত “নাতি দল”। প্রাণবন্ত এই ম্যাচে নাতি দল ২-১ গোলে নানা দলকে পরাজিত করে। খেলায় অংশগ্রহণের পাশাপাশি মাঠজুড়ে ছিল হাসি-আনন্দ আর উৎসবের আমেজ। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এলাকার নারী-পুরুষ, মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ইমাম সাহেব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রবাসীদের সার্বিক পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন সম্ভব হয়েছে। টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলের জন্য পুরস্কার হিসেবে দুটি খাসি প্রদান করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ওই খাসি দিয়ে রাতে খেলোয়াড় ও এলাকাবাসীর জন্য সম্মিলিতভাবে বিরিয়ানি রান্না করে পরিবেশন করা হবে। আয়োজকদের এক প্রবাসী সদস্য জানান, তাদের মূল লক্ষ্য হলো এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খ
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা