প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৪:৪২ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অটোরিকশা উপহার প্রদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অটোরিকশা উপহার প্রদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একজন অটোচালক ড্রাইভারকে অটোরিকশা উপহার প্রদান করা হয়। বাংলা নববর্ষের প্রথম দিনে ১৪ই এপ্রিল সকাল ৯ টায় এই অটো রিক্সা চালকের কাছে চাবি প্রদান করা হয়। অটোর চাবি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফকরুদ্দিন রাজি। অন্যান্যদের মধ্যে এসমা উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো আব্দুল মালেক জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এ কে এম আবু ইউসুফ, ডা: মো: ইব্রাহীম দেওয়ান, মুন্সিগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ , সদর উপজেলা সেক্রেটারি মো মজনু দেওয়ান, সদর উপজেলা। প্রমুখ।এ সময় ফখরুদ্দিন রাজি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার জন্য চেষ্টা করা যাচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তিনি উপস্থিত সকলকে যার যার সমর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা