বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ-২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হল (৩য় তলা), ঢাকায় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ কেএম মহসিন, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে, ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মোঃ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংস্থার সহ-সভাপতি, মোঃ হাসান সরদার জুয়েল, মুহাম্মদ কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির তালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজুর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ.ম একরামুল হক, যুগ্ম-মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন, সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ, মোঃ আরিফুল ইসলাম তপু সাংগঠনিক সচিব, মোঃ আবেদ আলী, মোঃ মোকলেছুর রহমান, দপ্তর সচিব, মোঃ শিপন আলী, প্রশিক্ষণ সচিব, মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।