
সাইদ হাসান আফরান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর অন্তর্গত চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার বা কাউন্সিলম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান।
পারভেজ রহমান টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে।
মঙ্গলবার পারভেজ রহমানের বাবা আতাউর রহমান জানান, গত ২৫ আগস্ট দলীয়ভাবে অনুষ্ঠিত ভোটে ৪-২ ব্যবধানে পারভেজের নিয়োগ চূড়ান্ত হয়।
সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য স্টিফেন নোইকি পদত্যাগ করায় শূন্য হওয়া আসনে পারভেজ রহমানকে স্থলাভিষিক্ত করা হয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত রয়েছেন।
পারভেজ রহমান ২০২৬ সালের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী নভেম্বর মাসে এ আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুন্সিগঞ্জের সন্তান পারভেজ রহমানের এমন অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা