মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা দেন ।
এসময় মুন্সিগঞ্জ তিন টি আসনে ২টি প্রার্থীর মনোনয়ন চুরান্ত ঘোষণা করা হয় মুন্সিগঞ্জ ১আসনে(শ্রীনগর-সিরাজদিখান) ঘোষণা করা হয় জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ ও মুন্সিগঞ্জ ২আসন (লৌহজং -টংগীবাড়ী)জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নাম ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ ৩(সদর-গজারিয়া)পরবর্তী তে ঘোষণা হবে বলে জানান
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাব/এডিট/ ফরহাদ হোসেন জনি
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা