প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৯:৪০ পি.এম
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা থেকে
১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে র্যাব -১০।
সোমবার ( ৩০ জুন) বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কোলাপাড়া দক্ষিণ পাইকসা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৯,৫০০/- (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৬৫ (একশত পঁয়ষট্টি) পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফয়সাল ফরাজী (২৫), পিতা- মোঃ সেলিম ফরাজী, সাং- ভোজেশ্বর, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা