প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৪৭ পি.এম
মুন্সিগঞ্জে নারীদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কর্মশালা

অনুষ্ঠান চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার এবং উপস্থিত অন্যান্য অতিথিরা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে চলমান বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ব্লক, বাটিক অ্যান্ড প্রিন্টিং এবং ব্যাগ তৈরি প্রশিক্ষণ কক্ষগুলো ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। প্রশিক্ষণগুলোর মাধ্যমে স্থানীয় নারীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই নিশ্চিত করতে পারছেন বলে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
কর্মশালার শেষ পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির সঠিক তদারকি ও এ ধরণের কারিগরি প্রশিক্ষণ মুন্সিগঞ্জের নারীদের ভাগ্য উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা