
মুন্সিগঞ্জে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দম্পতি গ্রেফতার: ল্যাপটপ-মোবাইল জব্দ
মুন্সিগঞ্জের শ্রীনগরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ চেষ্টার মামলায় দম্পতিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (০৭ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীনগর থানাধীন পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ হাশেম শেখ (৪৭), পিতা- মৃত ইউনুস শেখ,শিরিনা বেগম (৩৫), স্বামী- মোঃ হাশেম শেখ।উভয় আসামির ঠিকানা: কামারখোলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত হিসেবে০২টি স্মার্টফোন,০১টি ল্যাপটপ পুলিশ জানিয়েছে, জব্দকৃত এসব ডিভাইসে মামলার সাথে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্নোগ্রাফিক আলামত পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই প্রয়োজনীয় পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা