প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৯:৪০ পি.এম
মুন্সিগঞ্জে বিপুল মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২:৩০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুরস্থ জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনের ফাঁকা জায়গা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই সফল অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকার সফর আলীর ছেলে ছাব্বির আলী (৩০) এবং ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা এলাকার মৃত মোহন শেখের ছেলে মো. শাহিন শেখ (৫১)। শাহিন শেখ বর্তমানে মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় নাজমুল ইসলাম সুমনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুন্সিগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান এই কঠোর অভিযান ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা