প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১০:০০ এ.এম
মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ছিনতাই, ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ছিনতাই, ৩ জন গ্রেফতার
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর এলাকার বাসিন্দা আনিসুর রহমানের ছেলে আরাফাত রহমান সাইমুন (১৫) গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ মুন্সিগঞ্জের ফিরিঙ্গি বাজারে তার মামার বাড়িতে বেড়াতে আসে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে সে রিকাবী বাজার পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় তাকে একা পেয়ে তিন ছিনতাইকারী চাকু ও কেঁচি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তার ব্যবহৃত শাওমি রেডমি ৮-এ ডুয়াল মডেলের ফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় সাইমুনের চিৎকারে মুন্সিগঞ্জ থানার টহল পুলিশ এবং স্থানীয়রা এগিয়ে আসে। পরবর্তীতে পুলিশ স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে শুক্রবার
(১ মে) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে সুখবাসপুর এলাকার প্রান্ত (৩০), গোপালনগর মিরকাদিম পৌরসভার মো. আশমির তালুকদার (২২) এবং রিকাবী বাজার এলাকার মো. শাওনকে (২৪) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মুন্সি
গঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলা পুলিশের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা