নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উদ্যোগে হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
জানা যায়, মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত করে মোবাইলগুলো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধারের এ কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা