
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন মুন্না শিকদার (৩২) ও মো. রমজান ওরফে বাদশা সরদার (৪৪)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে টঙ্গিবাড়ী উপজেলার উত্তর বেতকা এলাকায় অভিযান চালিয়ে মুন্না শিকদারকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বেতকা গ্রামের নিজাম শিকদারের ছেলে।
পুলিশ জানায়, মুন্না শিকদারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার কাঠাদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটো গ্যারেজের সামনের পাকা গলি থেকে রমজান ওরফে বাদশা সরদারকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কাঠাদিয়া গ্রামের আয়নাল সরদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পৃথক অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা