প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:২৮ পি.এম
মুন্সিগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পুলিশ সুপার, মুন্সিগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে কার্যক্রম চালানো হয়। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শিপন আলী ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিরেশ্বরাই এলাকার মাদবর বাড়ির মোড় সংলগ্ন সজিব স্টোরের সামনের পাকা রাস্তায় অবস্থান নেন। অভিযান চলাকালে সন্দেহভাজন মহিউদ্দিন শেখকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন শেখ (৪৭) স্থানীয় মিরেশ্বরাই এলাকার বাসিন্দা এবং তার মাতার নাম ফাতেমা বেগম।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা