প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১১:১১ পি.এম
মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আকন্দ, সরকারি হরহংগা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর ও সুমন শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সিগঞ্জ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, নৃত্যশিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার, নৃত্যসারথী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা