প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:১৭ পি.এম
গজারিয়ার রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কেএম খন্দকার জালাল রিমু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আলী মেম্বার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ঢালী ও গজারিয়া উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন সরকার হান্নান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুবদল নেতা আক্তার হোসেন,
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারী,বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক মাসুম ঢালীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ও উপস্থিতি ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা