
লৌজংয়ে ভুলু ফাউন্ডেশনের উদ্যোগে ২ শত দুঃস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন
স্বপন বেপারী, লৌহজং
বিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের পূর্ণবাসন (আরএস-৩) এলাকায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভুলু ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
ফাউন্ডেশনের কর্ণধার মো. হুমায়ুন কবির ভুলু লৌহজং উপজেলার কুমারভোগ পূর্ণবাসন এলাকায় তার নিজ বাড়ি থেকে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন,শুধু ঈদকে কেন্দ্র করে নয়, সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও এভাবে মানুষের সেবা করে যেতে পারি।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে খুশির আমেজ দেখা যায়। রহিমা বানু নামে একজন উপকারভোগী বলেন, ঈদের বাজার পেয়ে আমি খুব খুশি। ভুলু ফাউন্ডেশন আমাদের প্রতি বছরই এভাবে সহযোগিতা করেন।
অপর এক সুবিধাভোগী কালু শেখ বলেন, ভুলু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতিবছর ঈদের আগে এমন সহায়তা পাই, যা আমাদের জন্য অনেক উপকারে আসে।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা