
আবু নাসের লিমন।।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালে বৌলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল জলিল বেপারি জনির ব্যক্তিগত উদ্যোগে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়া ও শারীরিক চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ জীবনধারার পাশাপাশি শৃঙ্খলা ও দলগত কাজের অভ্যাস গড়ে তুলতে পারে।
এসময় উপস্থিত আমিফ হাসান (উজ্জ্বল), মামুন বেপারি, জিয়াউর রহমান জিয়া, মেহেদী হাসান রাজিব ,আল আমিন খান, মোঃ জসিম দপ্তরী ও হীরা, হিমু বেপারী, লিমন হাওলাদার, রিফাত হাওলাদার।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা