প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৭:৩৪ পি.এম
লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বন্ধুদের সঙ্গে নদীতে নামা পর হঠাৎ তলিয়ে যায়, উদ্ধার অভিযান অব্যাহত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত ইসলাম হামিম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
রবিবার দুপুর প্রায় ১২টার দিকে পদ্মা নদীর ৪ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার আরও তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে থাকা তিন বন্ধুকে উদ্ধার করা সম্ভব হলেও আরাফাতকে এখনো উদ্ধার করা যায়নি।
নিখোঁজ কিশোর আরাফাত ইসলাম হামিমের নানা বাড়ী শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামের। বর্তমানে তারা শ্রীনগর উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম আঁখি আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, আরাফাত তিন ভাইয়ের মধ্যে মেঝো। বড় ভাই প্রবাসে থাকেন এবং ছোট ভাইয়ের বয়স মাত্র ৮ মাস। তাদের স্থায়ী বাড়ি ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকার চান মস্তান মার্কেট সংলগ্ন এলাকায়।
ঘটনার পর থেকে মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী টিম নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা