প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:১৭ পি.এম
লৌহজংয়ে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ আটক ২

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) আতাউলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দু’জনকে ২২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা