প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১০:২১ পি.এম
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান

লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা-এ বেদে সম্প্রদায়ের চারজন সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজের মূলধারায় বেদে সম্প্রদায়ের ইতিবাচক অগ্রগতি ও সাফল্যের গল্প তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে চারজন কৃতী ব্যক্তিত্বকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি সম্মাননাপ্রাপ্তদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পাওয়া চারজন হলেন—মাওলানা মো. সেলিম মাহমুদ,মাওলানা মো. শাহজালাল আমিন,মো. আবাবিল ওমো. আরাফাতউল্লাহ।
প্রথাগত পেশার সীমাবদ্ধতা অতিক্রম করে ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তারা।
এই আয়োজনের মাধ্যমে বেদে সম্প্রদায়ের উন্নয়ন ও মূলধারায় সম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা