
লৌহজং প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলাউদ্দিন শেখ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেজগাঁও ছত্রিশ এলাকার ১ নম্বর ওয়ার্ডে তার বসতঘরের সামনের উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় লৌহজং থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই আতাউর রহমান। এ সময় আলাউদ্দিন শেখের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন শেখ বেজগাঁও ছত্রিশ এলাকার মৃত আনোয়ার শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা