প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৯:০৯ পি.এম
শ্রীনগরে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল'এর উদ্যোগে লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রকল্পের অর্থায়নে অত্র দপ্তরের সভাকক্ষে উপজেলা পর্যায়ে গঠিত প্রডিউসার গ্রুপের এস্কিট প্ল্যান & উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২এপ্রিল বুধবার উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এম এ জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ট্রেনিং অফিসার ডা: মোঃ ফারুক আহমেদ। আরো উপস্থিত ছিলেন,জেলা সমবায় কর্মকর্তা মোঃ মাইনুদ্দীন খন্দকার।
এসময় প্রধান অতিথি বলেন, যখন কয়েকটি প্রডিউসার গ্রুপ একত্রিত হয়ে বড় আকারে কাজ করে, তখন তারা একটি সমবায় সমিতি গঠন করে নানা ধরনের সুবিধা পেতে পারে, যার মধ্যে অন্যতম হলো, বড় আকারে উৎপাদন ও বিপণন, ব্যাংক ঋণ বা সরকারি সহায়তায় অগ্রাধিকার পাওয়া এবং উৎপাদিত পন্যের বাজারে দরদাম ভালো পাওয়া যায়।
ডা: অপু রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ কামরুল হাসান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা