মুন্সিগঞ্জের শ্রীনগরে সারাদেশের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাঢীখালে ছিপা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় এই খনন কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রকল্পটি তের লক্ষ তেইশ হাজার ছয়শত পচিশ টাকা ব্যায়ে ০.৫৩৭কি:মি দৈর্ঘ্য খালটি খনন হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক ও উন্নত কৃষিব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য বাতেন খান শামিম,খাল বিল জলাশয় রক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর খান,
রাঢীখাল ইউনিয়ন বি এন পির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল,সাধারণ সম্পাদক সোলায়মান খান,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাপেল
রাঢীখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমেল লস্কর,৬নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম লক্ষী,উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন,সাবেক যুগ্ম সম্পাদক শেখ শোয়েব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন,উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল,জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক অবাক খান,ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্না সহএছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় এমপি শেখ মোঃ আব্দুল্লাহ খালের মাটিকাটার উদ্বোধন ও দোয়া মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান টি শেষ করেন।