প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:৩২ পি.এম
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক আলতাফ হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিকুল আলম খান আজম, বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বে”ছাসেবক দলের আহ্বায়ক মো. রজিনসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা