
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিক নগর গ্রামে সুমনের বাড়িতে যান তিনি। এ সময় শোকাহত পিতাকে জড়িয়ে ধরে সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সন্তান হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জালাল রিমু, উপজেলা কৃষক দলের সদস্যসচিব তোফাজ্জল হোসেন সরকার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সন্তান হারানোর শোকে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা