সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ এলাকায় কালিমন্দিরের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিরাজদিখান থানার এসআই মো. শাহ্ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার অভিযোগে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহিরুল ইসলাম শ্রীনগর থানাধীন পাকিয়াপাড়া এলাকার হেলাল ব্যাপারীর ছেলে। তিনি ষোলঘর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা