সিরাজদিখানে কলেজ ছাএলীগ সভাপতি শিবলী সাদী প্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার উপজেলার ইছাপুরা হাসপাতাল এলাকা-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
আটককৃতরা হলেন বিক্রমপুর কে.বি. ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শিবলী সাদী (২২) এবং তার সহযোগী লাবিব আহমেদ (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবলী সাদী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের কার্যকলাপে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, শিবলী সাদীর বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার কথাও স্থানীয়রা উল্লেখ করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা