সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও এলাকায় গড়ে ওঠা ৩২০ প্রজাতির বিদেশি ফলের বাগান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পেস্ট ম্যানেজমেন্ট, সার্ভিলেন্স অ্যান্ড ফোরকাস্টিং) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সফল ফলচাষি আজিজুল হাকিম রিপনের বাগান পরিদর্শনে যান তিনি। এ সময় বাগানের বিভিন্ন প্রজাতির ফলগাছ ঘুরে দেখেন এবং চাষিকে ফল চাষের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সিরাজদিখান বাজারের সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় সার সংরক্ষণ, বিতরণ ও কৃষকদের কাছে সরবরাহের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ডিএই গোলাম মোস্তফা খান, ডিএই খামারবাড়ি মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা