প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৪:৫৬ পি.এম
সিরাজদিখানে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ৯ টার দিকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখি আক্তার (১৮)। তারা সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ১০ টার দিকে পারিবারিক কলহের জেরে দেলোয়ার হোসেন ও রাখি একসঙ্গে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর একই দিনে তারা মারা যান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক পুলিশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা