নিজস্ব প্রতিবেদক:
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমানো এবং হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও জনবান্ধব করতে নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর ফলে আগের বছরের তুলনায় এবার হজ পালনে ব্যয় কমবে।
মন্ত্রী বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পুরো হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে সরকার কাজ করছে।
নতুন হজ প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য হজ পালনের সুযোগ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা