
সিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ মেনহাজুল আলম, পুলিশ সুপার, মুন্সিগঞ্জ (পিপিএম) মহোদয়ের নির্দেশক্রমে এবং মোঃ আব্দুল হান্নান, অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানার সার্বিক দিক-নির্দেশনায় গত ০৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি সাগর (২৫), পিতা-মৃত দুলাল গাজী, সাং-কেয়াইন এবং রাসেল (২৩), পিতা-শেখ সেলিম, সাং-চালতিপাড়া, উভয় থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ—কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা