
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। ২০২৬সালে প্রকাশিত ফলাফলে সাফল্য বিদ্যালয়ের শিক্ষাবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো :অনুপ সরকার, রোল ৩০৯৭৫৭২,
মাহিমা আক্তার,রোল ৩০৯৭৫৭৬জান্নাতুল ফেরদৌস বুশরা, রোল ৩০৯৭৫৭৫ , মুশফিকা, রোল ৩০৯৭৫৭৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বুশরার পিতা মো. আকবর খান। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামে।
শিক্ষার্থীদের এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতেও লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়, পরিবার ও উপজেলার সুনাম আরও বৃদ্ধি করবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা