প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৭:৪৬ পি.এম
শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শেখ আছলাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শ্রীনগর উপজেলা নব-নিযুক্ত নির্বাহী অফিসার মো.হাছিবুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন মুন্সিগঞ্জ-১আসনের সাংসদ শেখ মো.আবদুল্লাহ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য এবং তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা