মোঃ স্বপন বেপারী
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন তাজুল আজিম চৌধুরী (বাবু মিয়া)। তিনি ওয়ার্ডবাসীর সুখে,দুঃখে পাশে থাকার পাশাপাশি মাদক, রাস্তাঘাটসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্ভাব্য এই প্রার্থী ভোটারদের উদ্দেশে বলেন, নেতা নয়, সেবক হতে চাই। কথা নয়, কাজে প্রমাণ দিতে চাই। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন। নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের মাদক সমস্যা, রাস্তাঘাটের উন্নয়নসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। মা, বোনদের সম্মান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেব। চাঁদাবাজি নয়, মানুষের সেবা করাই হবে আমার লক্ষ্য।
তাজুল আজিম চৌধুরী (বাবু মিয়া) বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি ৮ নম্বর ওয়ার্ডের সন্তান। এই ওয়ার্ডের মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। ভোটাররা আমাকে একবার সুযোগ দিলে তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব।
স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের সদস্যদের উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা