লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের
ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর এক বছরের বেতন পরিশোধ করেছে বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘৯৪ ব্যাচ ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়’।
সোমবার (২ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন খসরুর কাছে শিক্ষার্থীদের বৃত্তির আওতায় এনে এক বছরের বেতনের অর্থ তুলে দেন সংগঠনটির সদস্য সচিব মনজুরুল হাসান শাহীন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাত্তার ও মনির হোসেন মানিক।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোবারকউল্লাহ, সহকারী শিক্ষক আসলাম শেখ এবং ৯৪ ব্যাচের সদস্য আব্দুর রহিম।
জানা যায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ২০২৪ সালে ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। ধারাবাহিকভাবে ২০২৫ সালে ৩০ জন এবং চলতি বছর ২০২৬ সসলে ২০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা