
সিরাজদিখানে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় থানা পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের খাসকান্দি এলাকার আরব আলী মার্কেটের ওসমান স্টোরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম খাসকান্দি গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা